ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ৪:১৪

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৬ জানুয়ারী বাদীপক্ষ এক দরখাস্তের মাধ্যমে আদালতকে জানান, বিবাদীপক্ষ আদালত কর্তৃক নিষেধাজ্ঞার আদেশ পাওয়া পরেও ১ অক্টোবর নালিশী ভূমিতে বেআইনি ভাবে প্রবেশ করে জোর পূর্বক একটি টিনের ঘর নির্মাণ করার চেষ্টা করে এতে বাদীপক্ষ মোঃ মনির হোসেন বাধা দিলে বিবাদীপক্ষের মিলন তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় পরে তার চিৎকার শুনে বাদীপক্ষের লোকজন তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিকে বিবাদীপক্ষ টিনের ঘর নির্মাণ কাজ শেষ করিলে বাদীপক্ষ কোর্টে হাজির হয়ে একটি ভায়োলেশন মামলা দায়ের করেন যার নাম্বার ১৪/২০২৪ইং এতে বিবাদী করা হয়েছে ১। (১) মোস্তাক আহমেদ, ২। (৩২) ডালিম, ৩। (১৯) কামাল তালুকদার, ৪।(২৩) শামসুল হক, ৫। (২৪) আরমান তালুকদার, ৬।(৩৫) তুহিন তালুকদার, ৭। (৪৮) রেজাউল তালুকদার সহ মোট সাত জনকে।  আদালত এই সাতজনকে ধার্য তারিখে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলেছেন কিন্তু বিবাদীগন উক্ত নোটিশের জবাব না দিয়েই নালিশী ভূমিতে বেআইনি প্রবেশ করে ৮ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর বিভিন্ন উপায়ে জমি দখল নেওয়ার চেষ্টা করে বাদীপক্ষের বাধায় ব্যর্থ হয়। গত ৬ জানুয়ারী বাদীপক্ষ বিষয়টি আদালতকে জানালে আদালত দাউদকান্দি মডেল থানার ওসিকে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আদেশ দেন।

গত ১৮ জানুয়ারী দুপুরে দাউদকান্দি মডেল থানার এসআই (নিঃ) মোঃ মহসীন বিপি-৯২২১২৩৮৩২৯ মোবাইল ০১৩২৫৫৬৪১৬৮ আদালতের আদেশের প্রেক্ষিতে বাদী ও বিবাদীপক্ষকে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করে চলে যাওয়ার প্রায় এক ঘন্টা পর চতুর্থ ধাপে নালিশী ভুমি দখলের উদ্দেশ্য ট্রাক্টর দিয়ে চাষ করিতে গেলে বাদীপক্ষ বাধা প্রদান করেন এবং পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ বিষয়টি আদালতকে অবহিত করার পরামর্শ দেন এবং লাইভ ভিডিও করে রাখতে বলা হয়। পরে ট্রাক্টর চালক সহ নালিশী ভূমির ভিডিও করে রাখা হয়। এ ঘটনায় জনমনে সংশয় দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আদালতের আদেশকে উপেক্ষা করে জমি দখলের এই প্রক্রিয়া আইনের প্রতি চরম অবজ্ঞার দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম শুধুমাত্র বিচার প্রক্রিয়াকেই ব্যাহত করে না, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পথেও অন্তরায় সৃষ্টি করে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত এবং আইনি প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন এখন সময়ের দাবি। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার