ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সাবেক এমপি সালাউদ্দিনকে বিএনপি থেকে বহিস্কারের দাবিতে ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৪:৭

দৌড় সালাহ্উদ্দিন নামে খ্যাত ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিস্বারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নয়লা ইসলামকে শীতলক্ষ্যা নদিতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাহ্উদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যে এ হুমকির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলেও মিছিলে জানিয়েছেন তারা। তাদের দাবি-বিএনপি থেকে বহিস্কার না হওয়া পর্যন্ত দৌড় সালাহ্উদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে রাজপথ বন্ধ করে দেবেন।      

ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। অথচ বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বর্তমানে সুসময় দেখে আবারও বিএনপি নেতাকর্মীদের কাঁধে চড়ে ঢাকা-৪ আসন ছেড়ে ঢাকা-৫ আসনে এমপি হওয়ার দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। তবে তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে।

তারা আরও বলেন, পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডারা আমাদের দলের নেতাকর্মীদের ঘুম খুনের হুমকি দিতো,আর এখন হুমকি দেয় দৌড় সালাউদ্দিন। দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে তিনি নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবে।

হুমকির শিকার নয়লা আক্তার বলেন, সদ্যই দৌড় সালাহ্উদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরন করেছেন। তার কথা না শুনলে এবং সময়মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দেওয়ারও হুমককি দেন তিনি। এছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের পিন্সিপাল ড.নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন তার বক্তব্যে হত্যার হুমকি দিয়েছে।এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই আমি দলের হাই কমান্ডের কাছে দ্রুতসময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।  
 
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার হুমকি দেন দৌড় সালাহ্উদ্দিন। এছাড়া তিনি বয়সের ভারে দলীয় নেতাকর্মীসহ শিক্ষকদের গালিগালাজ করেন। তার বিরুদ্ধে কলেজের শিক্ষকদের উপর হাত তোলার অভিযোগ রয়েছে।  অথচ তিনি ঢাকা-৫ আসন এলাকার অধিবাসী নন। তিনি ঢাকা—৪ আসনের শ্যামপুর-কদমতলীর বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতা—কর্মীরা নির্যাতিত হয়েছে বহুবার।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বলেন, সামনে থানা কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডদের নির্দেশনা না নিয়ে নিজেরাই নিজেদের মতো কর্মসূচী ঘোষণা করেছিল ইতপূর্বে। বিষয়টি আমাদের কানে এসেছে। তাই ঢাকা—৫ আসন বিএনপিতে দ্রুত বিভক্তির সমাধান হয়ে যাবে। দলের কাছে সব তথ্য রয়েছে যারা বিগত দিনে আ’লীগের সাথে আতাত করে বিএনপির বিরুদ্ধে কার্যক্রম করেছে নিজেদের নিরাপদে রাখতে। আর সব বিবেচনায় রেখে অবশ্যই কেন্দ্রিয়ভাবে ঢাকা—৫ আসনে সুযোগ্য প্রার্থী ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচীব তানভির আহম্মেদ রবিনকে একাধিকবার মোবাইল ফোনে ফোন করে তাদের পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই