দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক শীতার্তদের মাঝে ৩৫০০ কম্বল বিতরণ করা হয়েছে
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক এবারের শীত মৌসুমে শীতার্তদের মাঝে ৩৫০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম।
দাউদকান্দি উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নে যতগুলো এতিমখানা ও মাদ্রাসা রয়েছে প্রতিটি এতিমখানা ও মাদ্রাসা এবং অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখা যায়। বিভিন্ন সময়ে এসব কম্বল বিতরণ করেন। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়।
এবিষয়ে দোনারচরের বিধবা সুফিয়া বেগম বলেন, এই শীতে খুব কষ্ট পাইছিলাম, "চিন্তা করছিলাম কম্বল কিনব কিভাবে টাকা পয়সা নাই স্বামী, সন্তান নাই আলহামদুলিল্লাহ আমাকে এসিল্যান্ড স্যার কম্বল দিয়েছে এজন্য আমি খুশি আমি নামাজ পরে দোয়া করবো।
এ সময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন,দুস্থ ও শীতার্ত মানুষের কষ্ট দূর করতে এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু