দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বুধবার গভীররাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টায় এসআই আব্দুল কুদ্দুস, এএসআই সিদ্দিকুর রহমান ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে। পরে, তাদের তল্লাশী চালিয়ে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১ টি নাম্বার বিহীন মোটর সাইকেল উদ্ধারসহ দু'জনকে থানায় নিয়ে আশে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু'জনকে আটক করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
আটককৃত হলেন, দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার ( ২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ