ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৯ দফা দাবিতে জয়পুরহাটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ৪:৭

আওয়ামীলীগের নেতাকর্মীরা  বাহিরে ঘোরে ফেরা করা সত্ত্বেও পুলিশের  নিরবতা, পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা  বজায় রাখাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈশম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা সদর থানা ও পাঁচবিবি থানার  ওসির রদবদলসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
পরে সেখানেই তারা তাদের নয় দফা দাবি  পেশ করেন। 

এসময় বক্তব্য দেন নিয়ামুর রহমান নিবিড়,মুবাশশির আলী শিহাব, কে এম সাজিন, ফারজান হোসেন, মোহতাসিম মিনাল, এহছান আহম্মেদ নাহিদ, মাইনুল ইসলাম রিসালাত, খাইরুন নাহার,ছামিতুন ইসলাম মিতুন প্রমুখ। 

নয় দফা দাবির মধ্যে  অন্যান্য দাবিগুলো  হলো- শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করা কিছু পুলিশের এখনো  রদবদল করতে হবে, খুন ও নাসকতা মামলায় জরিত আসামিদের নির্বিচারে মুক্তি দেওয়া বন্ধ করতে হবে, নিষিদ্ধ  ছাত্রলীগ দারা আহত ছাত্র অভিযোগ দেওয়া সত্তেও পুলিশ এর নিরব ভুমিকা পালন করা বন্ধ করতে হবে, ছাত্র লীগ দারা পরিচালিত কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্তেও কোন পদক্ষেপ গ্রহন না করা, ফেসিস্ট সরকারের পতনের দীর্ঘ সময়  পার হয়ার পরেও পুলিশ নিজের অবস্থানে ফিরে না আসা, যে সকল পুলিশের হাতে আমাদের ছাত্র ভাইয়ের রক্ত লেগে আছে তাদেরকে অন্য জায়গায় বদলি করা, আন্দোলনে যে সকল পুলিশ গুলি চালিয়েছিলো তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে আরো পদন্নোতি দেওয়া এবং জামিনকৃত  আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা  করার দাবিও জানান তারা।

এ সময় তারা সাত দিনের আল্টিমেটাম দেন , এই সাত দিনের মধ্যে যদি তাদের দাবি-দাওয়া না মেনে নেওয়া হয়  তাহলে তারা আরো বৃহত্তর কর্মসূচি  পালন করবেন বলে  হুশিয়ারী দেন।এরপর তারা আইনজীবী ভবনের সামনে গিয়েও তাদের দাবি পেশ করেন এবং সেখানেও অবস্থান নেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার