ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

১৬ বছর পর সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৩-১-২০২৫ রাত ১১:২

দীর্ঘ ১৬ বছর পর সম্প্রচারে আসছে দেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ওয়ান। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে টেলিভিশনটি বন্ধ করে দেয়া হয়েছিল।বৃহস্পতিবার হাসিনা সরকারের বন্ধ করার রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের অনুমতি পাওয়া চ্যানেল ওয়ান সহসাই আবারো সম্প্রচারে আসার এ আশাবাদ তৈরী হয়েছে।

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আমাদের আপিল করার অনুমতি দেন। ফলে দীর্ঘ ১৬ বছর পর আবারও চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ও মোহাম্মদ মাসুম বিল্লাহ।

আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আদালত ন্যায় বিচার করেছেন। উল্লেখ্য, চ্যানেল ওয়ান ছিল একটি বাংলাদেশী উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা হতে এর সম্প্রচার শুরু হয়। ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক।বাংলাদেশ সময় সকাল ৮টা, দুপুর ১২টা ও আড়াইটা, বিকাল পাঁচটা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা এবং রাত ১০টা, সাড়ে বারটা, এবং তিনটায় এই চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। কিন্তু ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ