র্যাবের বিশেষ অভিযানে ১০ ছিনতাই সদস্যকে গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ১০ জন ছিনতাইকারী-কে ছুরি, চাপাতি ও সামুরাই সহ গ্রেফতার করেছে র্যাব-২
রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানা এলাকায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মোঃ মেহেদী ছিনতাইকারী মেহেদী (২৮) সহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
আটককৃতরা হচ্ছে মোঃ মঈনউদ্দীন মোঃ শরীফ, মোঃ মইন আলী, মোঃ আপরাজিত আহমেদ অমিত,মোঃ মাসুম, মোঃ চনু মিয়া,মোঃ শাহিন,মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আকাশ কে ১০ টি দেশীয় অস্ত্র অস্ত্র সহ গ্রেফতার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে ছিল ২টি সামুরা, ০১টি চাপাতি, ০৩টি চাকু ও ০৪টি ফোল্ডিং চাকু।
র্যাব বলেন,গতকাল ২৪ জানুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থান গুলোতে র্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মপুর ও আদাবর হতে ০১জন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
র্যাব-২,এর সহকারী এএসপি (খান আসিফ তপু) বলেন, মোহাম্মদপুর এলাকায় ইদানীং চুরি ছিনতাই রোধে নাগরিকদের নিরাপত্তা দিতে র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছে অচিরেই এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। তিনি আরো বলেন গত রাতের গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়