জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ বালক পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি উপজেলা দল ট্রাইবেকারে ৫-৪ গোলে ক্ষেতলাল উপজেলা দলকে হারায়। খেলায় হারজিত থাকলেও জেলা পর্যায়ে এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি খেলোয়াররা। আর আয়োজকরা বলছেন-জেলা পর্যায় থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ের খেলোয়ার বের করতেই এমন আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
৫টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি বিকেলে একই মাঠে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’