আগে সংষ্কার পরে নির্বাচন: দাউদকান্দিতে জামায়াতে নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এম.পি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলেগেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিলো। দুইবার নির্বাচন হয়েছিলো। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে। তারা মানুষের জান, মাল সম্পদ লুট পাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেয়া যাবে না। হাসিনা সরকার দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে তাই আগে দেশের রাষ্ট্র কাঠামো সংষ্কার করতে হবে তারপর জাতীয় নির্বাচন দিতে হবে এজন্য বাংলাদেশ জামায়াত ইসলাম সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে দাউদকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আর মানুষের আইন চালু করার জন্য দল তৈরী করবেন না। মানুষ জেগেছে। তাদের ভাষা "উই ওয়ান্ট জাস্টিস "। মানুষ তাদের অধিকার চায়। সেই অধিকার পেতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচন চাই। কিছু মানুষ তাড়াহুড়া শুরু করছে নির্বাচনের জন্য। আমরা প্রথমে সংস্কার চাই তারপর নির্বাচন। আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে।
সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেনে, জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ , তিতাস উপজেলা আমীর ইঞ্জি: শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্ৰধানীয়া, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক
আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল। মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ