জেডিএস এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার প্রদত্ত জেডিএস বৃত্তি প্রাপ্ত স্কলারসদের এলামনাই সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৫-০১-২০২৫) রাজধানীর একটি হোটেলে এক অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সদস্যগন বার্ষিক সাধারণ সভায় মিলিত হন এবং আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য নতুন কার্যকর কমিটি গঠন করেন। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)র অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে কমিটির সভাপতি ও অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাতকে মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে জাপান থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ টেকসই উন্নয়ন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন উপস্থাপনা করেন। প্রায় শতাধিক জেডিএস ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।
পরবর্তী অংশে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি, পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত। আলোচকগণ জাপান - বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জেডিএস ফেলোদের 'গেম চেঞ্জার' এর ভূমিকা পালন করার আহ্বান জানান। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধিতে জাপানে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে জেডিএস স্কলারসদের অনুরোধ করেন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে জেডিএস ফেলোদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। এসময় জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত 'স্লোগান লেখা' প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু