ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ২:২৩

''ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি'' এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও দি লেপ্রোসি মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর  সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত  সিভিল সার্জন ডাঃ তুলশী চন্দ্র রায়  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা: জোবায়ের আল ফয়সাল, মেডিকেল অফিসার ডাঃ রুনানা আফরিন, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ওলিউজ্জামান, দি লেপ্রোসি মিশন এর টেকনিক্যাল সাপোর্ট  অফিসার সলোমন মারান্ডী প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে হলে মানুষের মাঝে ব্যাপক সচেতনতা ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুষ্ঠ রোগীরা যেন বিকলঙ্গ না হয়ে যায় এইজন্য দ্রুত এই রোগকে শনাক্ত করতে হবে এবং যথাযথ চিকিৎসা প্রদান করতে হবে। কুষ্ঠ রোগ মানুষের পাপের ফলে হয় না এটি একটি জীবাণুর সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। এইজন্য সমাজে কুষ্ঠ রোগীদের অবহেলা ও কলঙ্ক দেওয়া থেকে দূরে থাকতে হবে।  এ রোগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব এবং সঠিক সময়ে শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।

এ কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং লিফলেট বিতরণসহ বিভিন্ন স্টলের মাধ্যমে সচেতনতা মুলক কর্মসুচী পালন করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার