কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
"ঐকবদ্ধ কাজ করি। কুষ্ঠ মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৬ জানুয়ারি, ২০২৫ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস।এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং টিবিএল এন্ড এএসপি ওপি কর্তৃক ঘোষিত উদ্যোগের অংশ হিসেবে আজ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হীড বাংলাদেশের উদ্যােগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি ও পরবর্তীতে হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে আনজুমান আরা রুবির সঞ্চালনায় ডাঃ মোহম্মদ মাহবুবুর আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা করেন অসিত পাল সিআরপি হীড বাংলাদেশ, এস. এম মুমিনুল ইসলাম ফয়সল সাংবাদিক, আবুল কাউছার আজাদ প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহম্মদ মাহবুবুল আলম ভূইয়া কুষ্ঠ রোগের বিভিন্ন ধরন সবার সামনে সচিত্র তুলে ধরেন। তিনি এরকম রোগীদের পরীক্ষা ও চিকিৎসার আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ ও হীড বাংলাদেশসহ স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত