ধামইরহাটে জমকালো পিঠা উৎসবে প্রদর্শিত হলো ২ শতাধিক পিঠা
নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা মেলায় শখের জামাই, দুধপাকন, নকশী পিঠা, শামুুকপিঠাসহ ২শত প্রকারের পিঠার পসরা সাজিয়ে রাখে শিক্ষার্থীরা। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী এর আয়োজনে ২৫ জানুয়ারি বেলা ১১ টায় বেলুন উয়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বিভিন্ন পিঠার ষ্টল ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, পাটিআমলাই ফাজিল মাদরাসার সহকারি অধ্যক্ষ মাহবুব আলম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার, ক্বরদে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ফয়জুল ইসলাম, মোছা. ছাবিহা ইয়াসমিন, সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক তফিকুল ইসলাম, ব্যায়াম সংগঠন ‘প্রয়াস’ এর ট্রেনার বেলাল হোসেন সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ। ব্যাতিক্রমি এই পিঠা উৎসবে প্রায় ২ শতাধিক প্রকার পিঠা তৈরি ও পরিবেশন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের হৃদয় ছোয়া প্রচেষ্ঠায় অসংখ্য প্রকার পিঠার সমাহার সম্ভব হয়েছে বলে ক্রেতাগণ জানান। সবশেষে তারুণ্যের পিঠা উৎসবে ষ্টল দেয়ায় সকল ষ্টল গ্রপকে পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত