শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম সেমিফাইনালে পালপাড়া ইয়াং স্টার জয়ী
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, যুবসমাজকে একত্রিকরণ শারীরিক ও মানসিক প্রশান্তি এবং এলাকাবাসীকে বিনোদন দিতেই এই ফুটবল খেলার আয়োজন করেন ধারিবন স্পোর্টিং ক্লাব। প্রথম সেমিফাইনালে মতলব চরস্লিন্ডা একাদশকে হারিয়ে পালপাড়া ইয়াং স্টার ট্রাইবেকারে জয় পেয়েছে। এই খেলাকে কেন্দ্র করে বিশাল জনসমাগম লক্ষ করা গেছে আশেপাশের গ্রাম গুলো থেকে আসা পুরুষ দর্শকদের পাশাপাশি নারী ও শিশু দর্শকদের বিশাল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ খেলার প্রধান অতিথি মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন উদ্দিন গাজী বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, যুবসমাজকে একত্রিকরণ, শারীরিক ও মানসিক প্রশান্তি এবং এলাকাবাসীকে বিনোদন দিতেই এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানান।
সোমবার (২৭ জানুয়ারী) বিকাল তিনটায় দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন স্পোর্টিং ক্লাব এই খেলার আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক, মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম প্রধান, প্রধান অতিথি ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহসিন উদ্দিন গাজী, বিশেষ অতিথি ছিলেন: মোঃ আবু সাইদ স্বপন, বিশিষ্ট ব্যবসায়ি ধারিবন। মোঃ ওয়ালি উল্লাহ মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ি ধারিবন। মোঃ বিল্লাল হোসেন খাঁন, মারুকা ইউনিয়ন ছাত্রদল। মোঃ আলী আজগর মিয়াজী, সৌদি প্রবাসী ইলিয়ট গঞ্জ। মোঃ ইসমাইল মিয়াজী, সিঙ্গাপুর প্রবাসী, ধারিবন। মোঃ শরীফ হোসেন, সিঙ্গাপুর প্রবাসী, মারুকা। মোঃ শাহপরান মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ি, মারুকা। মোঃ আব্দুর রহমান, টেইলার, ধারিবন। মোঃ সুমন প্রধান, সিঙ্গাপুর প্রবাসী, ধারিবন। এছাড়াও বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত খেলা পরিচালনা করেন মোঃ হারিছ চৌধুরী, সদস্য সচিব, টুর্নামেন্ট কমিটি।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা