ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দামুড়হুদায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৬:৫

 চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক ও বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় হাউলী ইউপির রাজস্ব তহবিলের অর্থে গৃহীত প্রকল্পের বিপরীতে ইউনিয়নের অধিনে বিভিন্ন কৃষকের মধ্যে স্প্রে মেশিন ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।  আজ(২৮জানুয়ারী) মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করে হাউলী ইউনিয়ন পরিষদ। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো নিজাম উদ্দিনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তার মূল্যবান বক্তব্যে বলেন, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ডরোধ করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে জনসচেতনতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মির্জা শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার ছিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান,
সহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও  শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মোমিনুল ইসলাম মোমিন।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন