ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দির গৌরীপুর থেকে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ি আটক


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-১-২০২৫ বিকাল ৫:৪১

কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর বাজার থেকে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) পিতা- রাশেদ মিয়া, উত্তর গুপচর গ্রামের রাশেদ মিয়ার বাড়ি পোস্ট-গৌরীপুর থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মডেল থানা মামলার পর মাদক ব্যবসায়ী কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে গৌরীপুর বাজারের মাদকের এক বড় চালান ঢুকছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপজেলার গৌরীপুর কাঠপট্টিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ীর সেকান্দরের গুডাউন থেকে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করে থানায় নিয়ে আসে।

আরো জানায়, উদ্ধারকৃত বিদেশি মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। গৌরীপুর তদন্ত কেন্দ্রে পুলিশের উপ পরিদর্শক আবদুল কুদ্দুস বাদী হয়ে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে খবর আসে, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিদেশি মদ ৪৬ বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার