ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ দশ বছর ধরে ড্রেন পরিস্কারের কাজ করছেন রিপন মিয়া


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ১২:৫

জীবন জীবীকার তাগিদে টাঙ্গাইল থেকে এসে এভাবেই দীর্ঘ দশ বছর ধরে ড্রেন পরিস্কারের কাজ করছেন রিপন মিয়া (৪০)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের ম্যানহল ও ড্রেনের মধ্যে ডুব দিয়ে এভাবেই আটকে পরা 
ময়লা পরিস্কার করছেন। 

রিপন মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ধলীচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের বাগান বাড়ী চার রাস্তা এলাকায় জুলহাসের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। দাম্পত্য জীবনে রিপন মিয়ার তিন ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। ছোট দুই ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

পথচারী শফিকুল ইসলাম বলেন,রিপন মিয়ার মতো লোক আছে বলেই আমরা বাসাবাড়ির পয়ঃনিষ্কাশনের দুর্গন্ধ থেকে মুক্তি পাচ্ছি। তাদেরকে ঘৃনা না করে সহযোগিতা করা দরকার। 

রিপন মিয়ার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, এখন আর কাজ করতে সমস্যা হয়না। কারণ দীর্ঘ দশ বছর ধরে একই কাজ করে আসছি। প্রতিমাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম হয়। বড় ছেলে চাকুরী করে মোটামুটি চলে আমাদের সংসার। কোনাবাড়ী কাশিমপুর এলাকা ছাড়াও কন্টাকে বিভিন্ন এলাকায় ড্রেন পরিস্কারের কাজ করে থাকেন।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও