ধামইরহাটে ৩ বছর ধরে ভিক্ষুকদের গরু-খাসি দিয়ে ভাত খাওয়ান মানবসেবা
নওগাঁর ধামইরহাটে ৩ বছর ধরে ভিক্ষুকদের গরু-খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়ান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে অদ্যাবধি প্রতি মাসের শেষ শুক্রবারে এই আয়োজনে শতাধিক ভিক্ষুকদের আপ্যায়ন করানো হয়, গরু ও খাসি জবাই করে কখনো, পোলাও মাংস, কখনো গোস্ত ভাত খাওয়ানো হয় তাদেরকে। তিন বছরের অধিক সময় ধরে এই সেবা দিয়ে যায় বৃক্ষরোপণে দেশসেরা সামাজিক সংগঠন মানবসেবার কর্ণধার রাসেল মাহমুদ। এই কর্মযজ্ঞের বিষয়ে অবগত হয়ে সৌদি থেকে আসা দুম্বার মাংসের কিছু অংশ মানবসেবাকে প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। সেই দুম্বার মাংস দিয়ে ভিক্ষুকদের নিজ হাতে খাওয়ান ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রাপ্ত শীতবস্ত্রও উপস্থিত ভিক্ষুকদের মাঝে বিতরণ করেন তিনি।
সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, মানবসেবার সকল সদস্যদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থায়নে আমাদের সামাজিক এই সংগঠন, শুধু ভিক্ষুকদের খাওয়ানোতেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ নেই, আমরা ভিক্ষুক পূনর্বাসনেও একাধিক ভিক্ষুককে ছাগল প্রদান করেছি, আবার কোন ভিক্ষুককে দোকান তৈরী করে মালামাল ক্রয় করেও দেওয়া হয়েছে, যিনি এখন ধামইরহাট বাজার বণিক সমিতির একজন গর্বিত সদস্য, ৩১ জানুয়ারি শুক্রবারও আমাদের ৩৭ তম মাসের খাবারেও ছিল গোস্ত ভাত, আগামীতে সমাজের অসহায় প্রবীনদের জন্য বয়স্ক নিবাস তৈরীরও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে সকলেরই নিজ নিজ অবস্থান থেকে সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত লোকদের পুনর্বাসনে ভূমিকা রাখা উচিত, যা মানবসেবা সংগঠন করে যাচ্ছে, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়।’
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান