খালিয়াজুরীতে ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন
‘যে মানুষকে ভালোবাসে, সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না’ বঙ্গবন্ধুর এ উক্তির প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাসের মুক্তির দাবিতে নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) খালিয়াজুরী প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ ও খালিয়াজুরী উপজেলা অনলাইন প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগকর্মী সাগর সরকার জয়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি তারা প্রসন্ন দেবরায় ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেবরায়, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রান্তোষ সামন্ত, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মণ, অমলেন্দু দেবরায়, বাংলাদেশ হিন্দু মহাজোট খালিয়াজুরী শাখার আহ্বায়ক অঞ্জন সরকার, খালিয়াজুরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বাগত সরকার শুভ, গণ্যমান্য ব্যক্তিত্ব কাজল মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
বক্তরা তাদের বক্তব্যে সুনামগঞ্জের শাল্লায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মিথ্যা মামলায় কারা নির্যাতিত ঝুমন দাসকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দেয়া ও অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / জামান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied