ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে বিএনপির উদ্যোগে ‍আর্থিক সহায়তা প্রদান


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১২:৫৭

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক কর্মসূচি করোনা হেল্প সেলস্-এর উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে চিকিৎসাসামগ্রী মাস্ক, ওষুধ ‍এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানা ও পৌর বিএনপির আয়োজনে মিম কমিউনিটি সেন্টারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জেলা যুবদল নেতা সোহাগ বেপারী, মেয়র তালুকদার, যুবনেতা ফরহাদ হোসেন মিলন, পৌর যুবদল নেতা আব্বাস মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ খান, সদস্য সচিব আলি আজিম, তাঁতীদলের সভাপতি দুলাল শিকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  

প্রধান অতিথি ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের প্রতিটি উপজেলায় বিএনপি করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকে করোনা হেল্প সেলস্ খুলে মানবিক সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করছে। তারই ধারাবাহিকতায় মোড়েলগঞ্জ-শরণখোলায় সাধারণ মানুষের মাঝে এ করোনাসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএসএম / জামান

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান