জয়পুরহাটে খেলার সুষ্ঠ পরিবেশের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও খেলার সুষ্ঠ পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রæয়ারি) বেলা ১২টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়ার ও ক্রীড়া সংগঠকের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন, মহিলা ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল কাউসার জনি, ক্রীড়া সংগঠক এসএম আসিফ শাহরিয়ার, খেলোয়ার পপি, রানী, সাদিয়া প্রমুখ।
বক্তরা বলেন, জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা হয়ে আসছে। যার প্রেক্ষিতে এ জেলাকে অনেক নারী আলোকিত করেছেন। কিন্তু একটি রাজনৈতিক দল ক্রীড়াঙ্গনকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে আক্কেলপুরে নারী দলের ফুটবল খেলার মাঠে বেড়া ভাংচুর করেছে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’