ঘুরতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত
সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাওয়ার সময় ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া মুমূর্ষ অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কার জনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল ৮টায় ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, গত তিনদিন আগে অল্প সময় নিয়ে দুবাই থেকে ভাতিজার সোহেল ভূঁইয়া নিজ বাড়িতে আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোর রাতে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভূঁইয়া , সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন । পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়ে ওই চারজন মারা যান। এছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত ও আহত সংবাদ পেয়ে নিহতদের পরিবার আত্মীয়-স্বজনদের মাঝে সুখের মাতম বইছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত