ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

কারা ফটকে যোহরের নামাজ পড়লেন বিক্ষোভকারীরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ৩:৪৪

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে জোহরের নামাজ আদায় করলেন বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে মাওলানা মহিবুল্লার মুক্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।  

মানববন্ধনে বক্তারা বলেম,উচ্চ আদালত কর্তৃক জামিন দেওয়ার পরেও বন্দিদের আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার সামিল। মানববন্ধনে বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান বিক্রমপুরী বলেন,হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। তার জামিনের কাগজ পত্র গুলো বিগত ৫ দিন আগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌছায়। তিনি বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি তারা বলে এটা আমাদের কাজ না। তিনি আরো বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌছার পরে তাকে ২৪ ঘণ্টার বেশি  আটকে রাখার সুযোগ নেই।

মাওলানা ইসহাক খান বলেন,এখনো সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার ও জেলারের উদ্দেশ্যে তিনি বলেন, তাল-বাহানা না করে দ্রুত মহিবুল্লা ভাইকে মুক্তি দিন। তিনি কারারক্ষীদের উদ্দেশ্যে বলেন, কারো প্ররোচনায় উসকানির ফাঁদে পা দিবেননা। 

এসময় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতারা বলেন, মাওলানা মহিবুল্লাহকে (৫০) মুক্তি না দেওয়া পর্যন্ত কারাগারের সামনে অবস্থান করবো। এখানেই খাওয়া দাওয়া ঘুম সব এখানেই হবে।  এসময় তারা কারাগারের  ভেতর এবং বাইরে থেকে কাউকে কারাগারের প্রবেশ করতে দিচ্ছেনা।  মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে প্রিজন ভ্যান,এম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও প্রবেশে বাধা দেওয়া হয়। প্রিজন ভ্যান থেকে আসামি নামিয়ে তাকে পকেট গেট দিয়ে প্রবেশ করাতে দেখা যায়।  বিকেল ৩ টার সময় বিক্ষোভ চলাকালীন সময়ে  কারাগারের ভেতর থেকে ঢিল ছুঁড়লে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। এসময় বিক্ষোভ কারীরা বলেন,
আর একটা ঢিল ছুঁড়লে ভালো হবেনা বলে কঠোর হুশিয়ারী দেন কারারক্ষীদের। 

এসময়,উপস্থিত ছিলেন,বৈষম্যহীন কারামুক্তি 
আন্দলোনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন, আতাউর রহমান বিক্রমপুরী, আলামিন সাকি,আব্দুর রহমান মাহমুদ, ইসহাক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও কারাবন্দী মাওলানা মহিবুল্লার পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জানতে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, মাওলানা মহিবুল্লাহ মুক্তির দাবিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন করছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দলোন নামে একটি সংগঠন। তাদের দাবি চারদিন আগে মাওলানা মহিবুল্লাহ জামিন হলেও মুক্তি দেয়া হচ্ছে না তাকে। কারা কর্তৃপক্ষ বলছেন হাইকোর্টে রিট করা হয়েছে। প্রসঙ্গ মাওলানা মহিবুল্লাহ ভোলা জেলার সদর থানার চরসিফলি গ্রামের  মৃত আব্দুর রব মাস্টারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চ মাসের ২৩ তারিখে বিলাইছড়ি থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হন। উক্ত মামালয় গত ৩০ জানুয়ারী হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ডেমরা থানা ও বিলিলাইছড়ি থানায় আরো দুইটি মামলা ছিলো। ওই দুই মামলায় আগেই তিনি জামিন পান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী

মদনে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র এবং সত্য উন্মোচনে ছাত্রদল নেতার সাংবাদিক সম্মেলন

‎সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের দুর্দশা প্রকাশের পর বরাদ্দ বাতিলের অভিযোগ, বড়ঘোপে জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

তেঁতুলিয়ায় অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ

ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োগ দেয়াও দুর্নীতি

মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক এক

হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রিকশা চালক নুরুল কবির হত্যা-সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছেন পুলিশ

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

বাগেরহাটে চাঞ্চল্যকর গৃহবধু রুমানা হত্যা মামলার বাদীকে প্রান নাশের হুমকী