ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় জামিনে মুক্ত মাওলানা মহিবুল্লাহ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-২-২০২৫ বিকাল ৫:১৪

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সন্ত্রাসবিরোধী মামলায় দীর্ঘ দুই বছর পর জামিনে মুক্তি পেলেন হযরত মাওলানা মহিবুল্লা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক দিয়ে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন। 

এসময় এ সময় কারাগারের সামনে অবস্থানরত বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতাকর্মীরা মাওলানা মহিবুল্লাহ কে দেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাকবির দিতে থাকেন। অনেকে আবার নফল নামাজ আদায় করেন । মাওলানা মহিবুল্লাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। 

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে মাওলানা মহিবুল্লার মুক্তির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করেন  বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এর নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেম,উচ্চ আদালত কর্তৃক জামিন দেওয়ার পরেও বন্দিদের আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার সামিল। আন্দোলনের এক পর্যারে মাওলানা মহিবুল্লাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। প্রসঙ্গত মাওলানা মহিবুল্লাহ ভোলা জেলার সদর থানার চরসিফলি গ্রামের  মৃত আব্দুর রব মাস্টারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চ মাসের ২৩ তারিখে বিলাইছড়ি থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হন। উক্ত মামালয় গত ৩০ জানুয়ারী হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ডেমরা থানা ও বিলিলাইছড়ি থানায় আরো দুইটি মামলা ছিলো। ওই দুই মামলায় আগেই তিনি জামিন পান।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও