কর্ণফুলীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা,প্রাণনাশের হুমকিতে থানায় জিডি
চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্ব শত্রুতার জের ধরে ফিল্মি স্টাইলে পথ আটকিয়ে মো: ইয়াছিন (৪৫) নামের এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।গতকাল সকালে উপজেলার বড়উঠান ইউনিয়ন ৭নং ওয়ার্ড দক্ষিণ শাহমীরপুর দারগার হাট এলাকায় ফিল্মি স্টাইলে তার পথ আটকিয়ে সন্ত্রাসী হামলা চালান তারা।
হামলার ভুক্তভোগী মো: ইয়াছিন কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েন করেন। যার জিডি নং ১৩৫।
হামলাকারীরা হলেন,দক্ষিণ শাহমীর এলাকার জহুর আলমের ছেলে মো: ফজলুল কাদের (৫৩),দানা মিয়ার ছেলে মো: আবুল বশর (৪০) ও মো: ইয়াছিনের ছেলে নয়ন (২২)। তারা সবাই বড়উঠান ইউনিয়ন ৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।
জিডি মতে,ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তার পথ আটকিয়ে কিল-ঘুষি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রকাশ্যে আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পটে তাকে উদ্ধার করে স্থানী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্ণফুলী থানায় একটি জিডি দয়ের করেন।
এবিষয়ে প্রশাসনের কাছে সুস্থ বিচার দাবি করছে হামলায় আহত মো:ইয়াছিনের পরিবার।অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোন একাধিক বার কল দিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ জানান, হামলার ঘটনায় একটি জিডি করা হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত