কর্ণফুলীতে বিএনপি'র নির্দেশ অমান্য করে ব্যানার ফেষ্টুন টাগিয়েছেন যুবদল সদস্য সচিব
চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অমান্য করে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিজের ইচ্ছা মতো ব্যানার ফেষ্টুন টাগিয়েছেন কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব মো: ইব্রাহিম।
নির্দেশনা অমান্য করে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা,জুলধা ডাঙ্গারচর সহ বিভিন্ন সড়কের পয়েন্টে পয়েন্টে সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের ছবিসহ নিজের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন তিনি।এতে ক্ষোভে ফুঁসছেন তৃণমূল নেতাকর্মীরানাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান ,এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করতে যেখানে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা রয়েছে সেখানে দলের কিছু অতিউৎসাহী নেতারা নির্দেশনা অমান্য করে নিজেদের জাহির করতে এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন তারা। দল করলে দলের নির্দেশনা মানতে হবে।
সম্প্রতি জনদুর্ভোগ এড়াতে বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় নেতাদের সাংগঠনিক সফরে মোটরসাইকেল শোভাযাত্রা এবং রঙিন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দলটি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, সাংগঠনিক সফরের সময় কোনো ধরনের মোটরসাইকেল বা গাড়ির শোভাযাত্রা করা যাবে না। এসব শোভাযাত্রার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট সৃষ্টি হয়, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিএনপি যেহেতু একটি গণমুখী দল, তাই দলীয় কার্যক্রমে জনগণকে দুর্ভোগে ফেলা যাবে না। গত ৮ সেপ্টেম্বর বিএনপির দলীয় প্যাডে এই নির্দেশনা দেন তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত