জয়পুরহাটে ইয়ুথদের সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ
জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে ইয়ুথ সদস্যদের ২ দিনব্যাপী সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেতে যুব গোষ্ঠীকে সক্ষম করে গড়ে তুলতে সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, প্রকল্পের প্রধান কার্যালয়ের জিসান মাহমুদ, এস আর এইচ আর স্পেশালিষ্ট ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম রওশন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার সম্রাট হোসেন, সাংবাদিক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংগঠনগুলোকে স্থায়ী সংগঠন হিসাবে গড়ে তুলতে উৎসাহ পাবে। ইয়ুথরা চেঞ্জমেকার/সমাজ পরিবর্তনকারী হিসেবে গড়ে উঠবে। সংগঠন নিবন্ধনের জন্য কি কি কাগজ তৈরি করতে হবে, কোথায় জমা দিতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা যাবে তার জন্য করনীয় কি হবে এবং সংগঠনটি নিবন্ধন করা হলে তার ভবিষৎ কি হবে, পরিচালনা কিভাবে করতে হয় এই সম্পর্কে ইয়ুথরা ধারনা লাভ করবে। সাংগঠনিক উন্নয়ন প্রশিক্ষনের মাধ্যমে ইয়্যুথদের দক্ষতা বূদ্ধি,যুব উন্নয়ন ও ইয়ুথদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে এবং প্রাপ্ত স্বীকূতি সামাজিক কল্যানে কাজ করার ক্ষেত্রে ইয়ুথদের উৎসাহ বৃদ্ধি পাবে।
জেলা পর্যায়ের এই প্রশিক্ষণে ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের ০৬টি ইয়ুথ গ্রুপ থেকে ২৪ জন যুব প্রতিনিধি অংশগ্রহন করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied