ফরিদপুরের নগরকান্দায় ডাকাত দলের ৬ সদস্যসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক, ৩টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি সেলাই রেঞ্জ, ৬টি মোবাইল সেটসহ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে পৃথক অভিযানে দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জানা গেছে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের (বিপিএম) দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমীনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লবের সার্বিক সহায়তায় এস আই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম রোববার (৫ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার কৃষ্ণারডাংগী এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে আটক করে। আটককৃরা হলে- সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর (২৫), লতিফ মাতুব্বর (৩৮), রবিন মোল্যা (২০), রহিম খান (২০) এবং নুর ইসলাম মোল্যা (৫৫)।
অপরদিকে পৃথক একটি অভিযানে এসআই আব্দুল্লাহ আজিজের নেতৃত্বে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরকান্দা পৌরসভার মধ্যপাড়া থেকে ২টি গাঁজা গাছসহ রিপন শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জামান / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু