টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্য আটক
গাজীডুরের টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-১। টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো- জহিরুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), হাসিব (২২), রুবেল হোসেন (৩০), নাজমুল মিয়া (২৩) এবং আশরাফুল ইসলাম (৩২)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি ছোরা, ৩টি চাকু ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল মর্মে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান