ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে কৃষক দলের মানববন্ধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৩:৫৬

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধি ও কৃষক বাচানোর প্রতিবাদে জয়পুরহাটে  জেলা কৃষকদল উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা সাড়ে ১১টায়  শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জয়পুরহাটের ১৯ টি হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন।

জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী  মনজুরে মওলা পলাশ'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  শামস মতিনসহ প্রমুখ। 
 
বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে প্রান্তিক চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। এ বছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে উপাদান করতে গিয়ে মূল্য আগের তুলনায় অনেক বেশি পড়েছে। এমনিতেই তারা লোকসানের মুখে পড়েছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে জেলা কৃষক দলের পক্ষ থেকে  জেলা প্রশাসক এর নিকট  স্মারকলিপি প্রদান করা হয় । 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার