শান্তিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাগলা বাজারের বিভিন্ন দোকান তদারকি করে তিনটি প্রতিষ্ঠানে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
পাগলা বাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও ভোক্তা অধিকারবিরোধী অপরাধে তারেক অ্যান্ড তারিন স্টোরকে ২ হাজার, চয়েজ স্টোরকে ১ হাজার ৫০০ এবং তৃষা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টাঙানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার পুলিশ সদস্যারা।
এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ শান্তিগঞ্জের পাগলা বাজারে অভিযান চালিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার