ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে ইউক্যালিপটাস গাছ কর্তন
ধামরাইয়ে পূর্বশত্রুতা ও ব্যক্তিগত রেষারেষির জেরে প্রায় ৭০টি ইউক্যালিপটাস গাছ কর্তন করেছে স্থানীয় এক দম্পতি। এ ঘটনায় রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আলতাফ হোসেন সামাদ। এর আগে গত ৩০ আগস্ট উপজেলার সানোড়া ইউনিয়নের ছোট নারায়ণপুর (শোলধন) গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দম্পতি হলেন- মো. মোশাররফ হোসেন (৪২) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)। তারা দুজনেই ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ছোট নারায়ণপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন সামাদ একই এলাকার মৃত শামসুল হকের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাইয়ের শোলধন মৌজায় ক্রয়সূত্রে আরএস ১০৮ ও ১০৯ দাগে ১৪.৪৫ শতাংশ জমির মালিক হন ভুক্তভোগী ওই কৃষক। সেখানেই ৪ বছর আগে ইউক্যালিপটাস গাছ রোপণ করেন তিনি। সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এরই মধ্যে গত ৩০ আগস্ট তারা ওই জমির সব গাছ কেটে নষ্ট করে ফেলে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দেয় ওই দম্পতি।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ