ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৪০
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে- জয়পুরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জেলা পর্যায়ের ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
বিকেলে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক  আফরোজা আকতার চৌধুরী।
 
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম ও পাঁচটি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)সহ অন্যান্য সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ৬জানুয়ারি বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অ্যাথলেটিক্স, সাইক্লিং, ভলিবল, হকি, টেবিল টেনিস, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন ইত্যাদি সহ মোট ৬৫টি ইভেন্টে ছাত্র ও ছাত্রীদের পৃথক গ্রুপের- জেলা পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ