কোনাবাড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী বাঘিয়া এলাকা থেকে দুইজন এবং বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোর ৬ টার সময় আমবাগ পূর্ব পাড়া এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো.বিল্লাল হোসেন কামার (৫২) ,মহানগরের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া এলাকার মৃত আমানউল্লাহর ছেলে মোঃ রাজীব (৩২) এবং একই এলাকার মৃত ঠান্ডু মিয়ার ছেলে মো.ফারুক মিয়া (৩৫)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের তিনজনের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক