ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আগামীকাল আমবাগ প্রিমিয়ার লীগের ফাইনাল


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৩০

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে আমবাগ সমাজকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আমবাগ প্রিমিয়ার লীগ (সিজন-১) ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায়। 

মহানগরীর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার।

উক্ত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে জে আর সুপার কিংস এবং অলস্টার ক্রিকেট টীম।

জে আর সুপার কিংস দলের মালিক জুলহাস উদ্দিন জানায়,,আমবাগের বুকে এমন কোন টুর্নামেন্ট কেউই আয়োজন করতে পারে নি,যা কিনা আমবাগ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সফলতার মুখ দেখছে।

এমন একটি টুর্নামেন্টে আমার দল ফাইনালে উর্ত্তীণ হয়েছে এতে আমি খুব খুশি ও আনন্দিত। ইনশাআল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করতে চাই। সকলের কাছে দোয়া ও সর্মথন কামনা করি।

অলস্টার ক্রিকেট টীমের মালিক বলেন, এমন একটি টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে,ইনশাআল্লাহ দর্শক ও সমর্থকদের আশা পূরণ করতে চ্যাম্পিয়ন হতে চাই।

আমবাগ সমাজকল্যাণ সংঘের সদস্য ও আমবাগ প্রিমিয়ার লীগের পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য সাদিম আহমেদ সুজন  জানান,তরুণ সমাজকে মাঠমুখী করার জন্য  এবং জুয়া ও নেশা থেকে বিরত রাখার জন্য এই আয়োজন। ১০ নং ও ১১ নং থেকে তরুণ প্রতিভাবান খেলোয়াড় তৈরী করার লক্ষ্যে আমাদের ক্লাব কাজ করে যাচ্ছে।  ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট প্রতিবছর অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও