ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-২-২০২৫ বিকাল ৫:২০

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্ট উদ্বোধন করা  হয়েছে। শুক্রবার সকালে দীর্ঘদিন পর জয়পুরহাট চিনিকল মাঠে এ টি-টুয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। 

ক্লাব কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক শামস মতিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান,  জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  নুর আলম সিদ্দিক, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ  আসাদুজ্জামান প্রমুখ। 

এসময় অতিথিরা  বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।

এবার ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টে  ৬  টি দল অংশগ্রহণ করছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ