ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুরগিসহ খামার পুড়ে ছাই


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৮-২-২০২৫ বিকাল ৫:৪৭

দিনাজপুরের খানসামায় একটি পোলট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ হাজার মুরগিসহ পুরো খামার পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ফার্মের বেলাল ও হাছান জানান, সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লাগে। এ সময় ফার্মের লোকজন ঘুমিয়ে থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এই খামারে ৩ হাজার (১৫ দিন বয়সী) মুরগিসহ সব অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত সাড়ে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। চারপাশে প্রচুর প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই খামারটি পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন