ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়'


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৩:৫৭

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬ (মিরপুর) জোনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। লাভলি ইন্টারনেশনাল, ঠিকানা: বাসা-৯, লাইন-১১, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-এর মোট ৫টি স্টার বার্ণার, আবাসিক ০২(দুই) ডাবল চুলা ও হার্ড ডিস্ক ০১ টি জব্দ করা হয়েছে যার মোট লোড ২২৭ ঘনফুট। একই সাথে গ্রাহককে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর পুলিশ ক্যাফে রেস্তোরাঁ, ঠিকানা: মিরপুর মডেল থানা, মিরপুর-২, ঢাকা-এর মোট ১১টি স্টার বার্ণার ও আবাসিক ০৩(তিন) ডাবল চুলা এবং গ্রিল- ০২টি জব্দ করা হয়েছে যার মোট লোড ৬৩৩ ঘনফুট। একই সাথে গ্রাহককে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর মেট্রো বেকারস, ঠিকানা: মিরপুর মডেল থানা, মিরপুর-২, ঢাকা- এর মোট ৫টি স্টার বার্ণার ও গ্রিল- ০২টি যার মোট লোড ২২৫ ঘনফুট। প্রিয়জন আবাসন লিমিটেড, গ্রাহকের নাম: আব্দুর রউফ ভুইয়া গং, গ্রাহক সংকেত: ১০৪০০৭৪৭৭, ঠিকানা: ২০৬/১ আহমেদনগর, পাইকপাড়া,  মিরপুর, ঢাকা এর ইতোপূর্বে বকেয়ার কারণে বিচ্ছিন্নকৃত রাইজার হতে অবৈধভাবে ৩৯ ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় গ্রাহককে ৭৫,০০০/ টাকা জরিমানা করত সংযোগটি বিচ্ছিন্ন করে কিল করা হয়েছে। রেগুলার ওয়াশিং প্লান্ট, ঠিকানা: প্লট-২১, রোড-২, ব্লক-কে, সেকশন-০২, রূপনগর শি/এ, মিরপর, ঢাকা-এর গ্রাহককে অবৈধভাবে গ্যাস করায় গ্রাহককে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করত সংযোগটি বিচ্ছিন্ন করে কিল করা হয়েছে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ৪টি স্থাপনায় অবৈধ গ্যাস ব্যবহারকারী হতে ৩,৭৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া, জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে জোবিঅ-জয়দেবপুর -এর ভাওয়াল মির্জাপুর, জয়দেবপুর, গাজীপুর এলাকার ০১টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করায় ডেকর ওয়েট প্রসেসিং নামক শিল্প প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) ও ০১ জন আবাসিক গ্রাহককে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২৫০ মিটার পাইপ লাইন ও ০২ টি বুস্টার জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৯৪টি শিল্প, ১১৯টি বাণিজ্যিক ও ২৪,৮০৪টি আবাসিকসহ মোট ২৫,১১৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৮,৯৯০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১২৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি

​বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন

তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ১

দেশ পুনর্গঠনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে: লায়ন নুর ইসলাম

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

লাইসেন্সবিহীন অনলাইন বাণিজ্যের আড়ালে কোটি টাকার প্রতারণা

‎বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ এসোসিয়েশন

মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না