কোনাবাড়ী থানা মহিলাদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কোনাবাড়ী থানা মহিলাদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহানগরীর কোনাবাড়ী ডিগ্রী কলেজ সংলগ্ন দেওয়ালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কোনাবাড়ী থানা মহিলা দল।
ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হয় এই মেডিকেল ক্যাম্প চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা চিকিৎসা সেবা নিতে আসেন।
কোনাবাড়ী থানা মহিলাদলের সভানেত্রী মিসেস স্বর্ণা চাকলাদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনাবাড়ী থানা মহিলাদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, চিকিৎসা সেবা নিতে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় জমিয়েছেন মেডিকেল ক্যাম্পে। এখানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক পিয়ার চাকলাদারসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক