সাফারী পার্কে শিক্ষা সফর হলো না রাশেদুলের
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রাশেদুলের সাফারী পার্কে শিক্ষা সফর হলো না। শিক্ষা সফরগামী চলন্ত বাস থেকে মাথা বের করায় গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রাশেদুল। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়।
সুত্রে প্রকাশ, ছাতারিয়া ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় আয়োজিত গাজীপুর সাফারী পার্কে শিক্ষা সফর জন্য ২২ ফেব্রুয়ারী ভোরে বাসে যাত্রা শুরু করে শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষক মন্ডলী। শিক্ষা সফরগামী বাসটি সোনাকান্দর নামক স্থানে পৌছলে রাশেদুল নামে এক শিক্ষার্থী জানালা দিয়ে মাথা বের করলে গাছের সাথে তার মাথা সজোরে ধাক্কা লাগে। গাছের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রাশেদুলকে দ্রুত সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদুল সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের সিদ্দিকের ছেলে বলে জানা যায়। রাশেদুল নিহত ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার