কোনাবাড়িতে এশরার নগর হাউজিংয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে এশরার নগর হাউজিং সোসাইটিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে মহানগরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন গেল বৃহস্পতিবার রাত ১১ টার সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন হাউজিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দোকন পাট ও মোটরসাইকেল ভাংচুর করে এক দল সন্ত্রাসী। এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় এলাকায় রামদা, চাপাতি ও লাঠি সোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী বাহিনী। এশরার নগর হাউজিং সোসাইটির সহ:সাধারাণ সম্পাদক ফজলুল রহমান ওরফে ফজলু বলেন, একদল সন্ত্রাসী এসে আমার উপর এবং আমার ছেলে ও ভাইয়ের উপর হামলা ও মারধোর করে। এতে কমপক্ষে ৬-৭ জন আহত হয়।
কোনাবাড়ি এশরার নগর হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক সরকার বলেন, বিগত ১৫/২০ বছরে এমন ঘটনা হাউজিংয়ে ঘটেনি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন সন্ত্রাসীদের সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে।
এসময় তিনি বলেন, সন্ত্রাসী বাহিনী হাউজিংয়ে প্রায় ৩০ টি দোকানে হামলা চালায়। ছয়টি মোটরসাইকেল ভাংচুর করে এবং ১০ টি বাড়ীতে হামলা করে বাসার জানালার গ্লাস ভাংচুর করে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কোনাবাড়ি এশরার নগর হাউজিং সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন মেম্বার, সহ: সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মো.জহিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: রাজিব, সাবেক সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী মেম্বার প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক