ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা পাল সিএনজির পশ্চিম পাশে সেলফি পরিবহনের চাপায় আতিয়ার মোল্যা (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের পাল সিএনজির পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার মোল্যা (৩৬) ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের কাশেম মোল্যার ছেলে। তিনি ঢাকা জেলার সাভার অন্ধ সংস্থা মার্কেটে টেইলার্সের ব্যবসা করতেন।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ফরিদপুরের গ্রামের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে সাভার যাওয়ার সময় সেলফি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিয়ার মোল্যার।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, বেলা ১১টার দিকে পাল সিএনজির পশ্চিম পাশে গাড়িচাপায় আতিয়ার মোল্যা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ