ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।আজ শনিবার ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দিন মিলনায়তনে ৩০ জন সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।
ফেনীতে সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য, সংবাদের উপাদান ও সংবাদের ধরন ও লেখার কৌশল বিচষয়ে বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, সাংবাদিকের গুনাবলী, দায়িত্ব ও কর্তব্য এবং সাক্ষাতকারের বিষয়ে এমএমসি প্রশিক্ষক আবু নাছের মঞ্জু, সাংবাদিকতা ও তথ্য অধিকার, সংবাদ সংগ্রহের কৌশল বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা আল আমিন, সাংবাদিকতার ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এবং সাইবার নিরাপত্তা আইন বিষয়ক ধারনা নিয়ে (এডিশনাল এসপি) সাইদুর রহমান, বাংলাদেশের গণমাধ্যম, আইন এবং বিধিমালা বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোঃ ইসমাইল হোসেন।
দিনব্যাপী সেশন শেষে প্রশিক্ষকরা বলেন, সংবাদপত্র হল সমাজে ছায়া সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়া, সরকারের নীতিগুলো, আইনগুলো নির্বাহী বিভাগ যথাযথভাবে পালন করছে কি-না তা দেখাই হলো সাংবাদিকের দায়িত্ব। এই বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা তাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে পারবে।
অংশগ্রহণকারী নবীন সাংবাদিকরা এই প্রশিক্ষণকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আরও কর্মশালার আয়োজন করা হবে বলে সাংবাদিক ইউনিয়ন ফেনী কর্তৃপক্ষ জানায়।
এসময় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়া সার্টিফিকেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , চ্যানেল ২৪ এর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আরটিভি'র জেলা প্রতিনিধি আজাদ মালদার, নিউজ ২৪ প্রতিনিধি ইয়াছিন সুমন,দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান,জিটিভি'র প্রতিনিধি জসিম ফরায়েজী,এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, দ্যা মর্নিং গ্লোরির প্রতিনিধি মোশাররফ হোসেন, ছাত্র প্রতিনিধি মুহাইমিম তাজিম'সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত