এই সরকারের ভিতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে
প্রধান অতিথি বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ড. ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না। সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকা। এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়গড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আকতারুজ্জান সরকারের সভাপতিত্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ নানা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
দুপুরের পর থেকে আশেপাশের উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সমাবেশে নির্বিঘ্নে যোগ দিতে পারায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। মঞ্চে উঠা নিয়েও ছিল বেশ প্রতিযোগিতা। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে মাধাইয়া পর্যন্ত ছিলো যানবাহনের ধীর গতি।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে বলেন এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ