হাসিনা যে নৌকা ডুবিয়ে গেছে সেই নৌকা আর কোনদিন জাগ্রত হবে না: হারুন অর রশীদ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুন অর রশীদ হারুন বলেছেন, শেখ হাসিনা ১৫ বছরে এদেশের আলেম ওলামা থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছে সেজন্য আজ তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালানোর মধ্য দিয়ে এদেশ থেকে আওয়ামী লীগ ও পালিয়ে গেছে। হাসিনা যে নৌকা ডুবিয়ে গেছে সেই নৌকা আর কোনদিন জাগ্রত হবে না। কিসের সংস্কার, হাসিনা পালানোর মধ্য দিয়ে ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে।
গতকাল বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জয়পুরহাট জেলা বিএনপি'র জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও রয়ে গেছে। প্রশাসনের যারা হাসিনাকে সহযোগিতা তাদের সকলে বিচারের আওতায় আনতে হবে। যারা আয়নাঘর তৈরি করেছে তারা যতই ক্ষমতাধর হক তাদের কে বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের সাথে আমরা ৪০ বছর ধরে যুগপৎ আন্দোলন করেছি এবং একসাথে নির্বাচন করেছি। বিএনপি চাচ্ছে এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক তখন আপনারা বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে বলছেন সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আপনাদের দৌড় কতদূর আমরা তা জানি। জামায়াত এদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। তাই মানুষের মাঝে ফ্যাসাদ ও বিভেদ সৃষ্টি করবেন না।
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হারুন অর রশীদ বলেন, সরকারে থেকে ছাত্রদের নিয়ে যে নতুন দল করার পায়তারা করছেন তা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। দয়া করে সরকার থেকে পদত্যাগ করে নতুন দল করেন। সরকারের ছত্র ছায়ায় দল গঠন করতে চাইলে দেশের মানুষ আপনাদের পিঠের চামড়া রাখবে না। নির্বাবাচন নিয়ে টালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানাচ্ছি। আগামী রমজানের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না দিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’