শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধ মূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজ, এইচ এম আরিফ কলেজ, হাতিমারা স্কুল এন্ড কলেজ এবং কুদ্দুস নগর স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর-১ নং গেটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ হয়ে পুনরায় বিসিক শিল্প নগরীর-১ নং গেটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের স্বীকার না হন,সেই দাবি জানান।
তারা বলেন, অভ্যুত্থানের সময় যে নারীরা সামনে শাড়ি থেকে ভূমিকা রেখেছেন তারা আজ ঘরে বাইরে নিরাপদ বোধ করে না। সারা দেশে একের পর এক ধর্ষণ,নারী নির্যাতন ও শিশু ধর্ষণের মতো ঘটনা ঘঠেছে হরহামেশাই। কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে।
বিক্ষোভ সমাবেশে এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দড়ি লাগলে দড়িনে ধর্ষককে ফাঁসিদে। তোমার আমার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি