ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৪:৩৬

চট্টগ্রামের কর্ণফুলীতে শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা আইরিন নিগার (২৮)। গাড়িতে উঠার কিছুক্ষণের মধ্যেই সড়কে বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ৭ মাসের পুত্র সন্তান মো: আরহাম বিন নোমান ও তার মা আইরিন নিগার।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ আবির (১৭)।নিহত আইরিন নিগার কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আলী আহমদ চেয়ারম্যানের পুরাতন বাড়ির মৃত হাফেজ হাজী শামসুলের পুত্র মোহাম্মদ নোমানুর রশিদের (৩৫) স্ত্রী।

দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান নিহতের খবর পেয়ে দিশাহারা হয়ে পড়েন স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ (৩৫)। সকালে স্ত্রী ও সন্তানের লাশ বাড়িতে এনে কান্নায় ভেঙে পড়েন পুরো এলাকা। 

আহাজারি করতে করতে নিহতের স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ (৩৫) বলছিলেন, ‘মা, স্ত্রী-সন্তান গেলো, আমারে দেখার কেউ রইল না আর। মাকে দাফন করে ঘরে এসেই স্ত্রী-সন্তানকেও কবরে দিয়ে আসতে হলো।কাঁপা কন্ঠে তিনি বলেন ‘মায়ের মৃত্যুর খবরে দ্রুত আসতে বলেছিলাম। তারা ফিরেছে ঠিক, তবে লাশ হয়ে। কিন্তু কেন? আমার সাজানো গোছানো সংসারের এই পরিনতি কেন? আমার স্ত্রী সন্তানদের এই পরিনতির জন্য দায়ি কে? আমি তাদের শাস্তি চাই। অন্যকিছু না।’

ছেলে ও স্ত্রীকে নিয়েই ছিল তাঁর সংসার। তাঁরা দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি একা হয়ে গেছেন। এক সঙ্গে পরিবারের তিনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।প্রতিবেশীরা জানান, কিছুদিন আগে নোমানুর রশিদের শ্বশুর মারা গেলে, সেখানে তার স্ত্রী সন্তান যায়। রাতে শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়িতে আসছিলেন তারা। ক’দিন আগেও স্ত্রী সন্তানদের প্রাণচাঞ্চল্যতায় মুখরিত ছিল যে বাড়ির আঙিনা, সেই ভিটে মাটিতে চলছে শোকের মাতম। বাড়ির দেয়ালে দেয়ালে যেন পড়েছে শোকের আস্তরণ।

নিহতের ভাসুর আমিনুল রশিদ বলেন, সোমবার সকাল দশটায় মায়ের জানাজা শেষে দাফর করা হয়। এরপর দুপুরে ছোটভাইয়ের স্ত্রী ও তার সন্তানকে দাফন সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়