চাঁদগাঁও থানার মামলায় কর্ণফুলীতে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার মামলায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা থেকে ইউনিয়ন যুবলীগ নেতা মো: শাহাজান (৩৯) ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম (৩৬)কে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
সোমবার (২৪ফেব্রুয়ারি) সন্ধ্যা ও দিবাগত রাতে উপজেলার শিকলবাহা ৩নং ও ৪নং ওয়ার্ড এলাকা থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
জানা গেছে,গ্রেফতারকৃত মো: শাহাজান উপজেলার শিকলবাহা ৩নং ওয়ার্ড সিপাহির বাড়ি এলাকার মৃত বশির আহমদের ছেলে। এবং মো: সেলিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনয়ন ৪নং ওয়ার্ড মনু সর্দ্দার বাড়ীর মোহাম্মদ সৈয়দ এর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, বিশেষ অভিযান চালিয়ে শিকলবাহা এলাকা থেকে ইউনিয়ন যুবলীগ নেতা মো: শাহাজান ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত