ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৫-২-২০২৫ বিকাল ৫:২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে  অবস্থিত দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায়  প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে এ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের  প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো:তাসফিকুর  রহমান। 
তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বজলুর রশিদ একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল। শিক্ষকদের  মধ্য থেকে  বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম, ভোকেশনাল  শাখার ট্রেড ইন্সট্রাক্টর মো: আজিজুল হাকিম সহকারি   শিক্ষক আব্দুর রাজ্জাক -১।অন্যান্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্রী  হাবিবা সুলতানা, বিদায়ী শিক্ষার্থী খাতুন ও খুশি খতুন।সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করে দশম শ্রেণীর ছাত্রী তনিমা আফরিন ও তাজিন জান্নাত স্বর্ণ। আগত অতিথি ও শিক্ষক মন্ডলীদের সার্বিক সহযোগিতা করে তৃতীয় শ্রেণীর কর্মচারী আজাদুল ইসলাম, আলমগীর হোসেন ও নাজমা ইয়াসমিন প্রমূখ। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়