সুন্দরগঞ্জে বন্যায় ৫৫৫ হেক্টর জমির ফসলের ক্ষতি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত তিনদিন থেকে পানি কমতে শুরু করেছে। তবে এখনও দূর্গম চরাঞ্চলের অনেক বসতবাড়ি হতে পানি নেমে যায়নি। বন্যায় উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ৫৫৫ হক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে আমন ধান ৫২০ হেক্টর এবং তরিতরকারি ৩৫ হেক্টর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাপ নিরুপন করা সম্ভব হয়নি। বন্যার পরবর্তী ফসলি জমি হতে পানি নেমে গেলে সঠিকভাবে ক্ষতির পরিমাপ করা যাবে। চরাঞ্চলে বসবাসরত পরিবারগুলো এখনও নৌকা দিয়ে যাতায়াত করেছে। বেলকা নবাবগঞ্জ চরের আরমান আলী জানান, তার ২ বিঘা জমির আমন ধান বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও জমি থেকে পানি নেমে যায়নি। আগামী ৩-৪ দিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, বন্যায় উপজেলার ৫৫৫ হেক্টর জমির ফসল ডুবে গেছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারন করা সম্ভব। আগামী এক সপ্তাহের মধ্যে ফসলি জমি থেকে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি কম হলে ক্ষতির সম্ভাবনা কম হবে।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied